Jokes Category





 
New Added Jokes




পল্টু গেছে রেলের সংকেত প্রদানকারী পদে ইন্টারভিউ দিতে।
ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তা: যদি একই রেললাইন ধরে একই সময় দুদিক থেকে দুটো ট্রেন আসতে থাকে, কী করবে তুমি?
পল্টু: লাল পতাকা ওড়াব।
প্রশ্নকর্তা: যদি তাতে কাজ না হয়?
পল্টু: তাহলে জলদি আমার দাদাকে ফোন করব।
প্রশ্নকর্তা: কেন? তোমার দাদা কোন পদে আছেন?
পল্টু: না না! কোনো পদে নেই। দাদার খুব শখ, মুখোমুখি দুটো ট্রেনের সংঘর্ষ দেখবেন!



স্টেশনমাস্টারকে বলছেন একজন বৃদ্ধ, ‘আচ্ছা ভাই, চট্টগ্রামের ট্রেন কখন এসে পৌঁছাবে?’
স্টেশনমাস্টার: পৌনে একটায়।
বৃদ্ধ: আর নরসিংদীর ট্রেন?
স্টেশনমাস্টার: বেলা দুইটায়।
বৃদ্ধ: জামালপুর?
স্টেশনমাস্টার: একটু আগেই পৌঁছেছে।
বৃদ্ধ: কুমিল্লা?
স্টেশনমাস্টার: আরে কী মুশকিল, আপনি যাবেন কোথায়?
বৃদ্ধ: না না! আমি রেললাইনটা পার হয়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে যাব। শুধু নিশ্চিত হচ্ছিলাম, হুট করে কোনো ট্রেন এসে পড়বে কি না!



বাবলু আর হাবলু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে। বাবলু চট করে এক মুঠো বালু বাঘের চোখে ছুড়ে দিয়ে বলল, ‘হাবলু, পালা!’
হাবলু: কী আশ্চর্য! বালু তো তুই ছুড়েছিস! আমি কেন পালাব?!



সামনেই বইমেলা। ব্যস্ত সময় পার করছেন লেখক। কাজের লোক একদিন জানতে চাইল, স্যার, আপনি রাত জেগে কী এত লেখেন?
লেখক : বই।
চাকর : হুদাই খাইটা মরেন। বাজারে কম আছে? টাকা দেন আইনা দেই।



জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক কুস্তিগীর জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল, ‘এখান থেকে মাটি কত দূর?’
ক্যাপ্টেন: দুই কিলোমিটার।
‘হাহ্! দুই কিলোমিটার তো আমি এক নিমেষে সাঁতরে পার হতে পারি’ বলেই পানিতে ঝাঁপিয়ে পড়ল কুস্তিগীর। এরপর জাহাজের ডেকে দাঁড়ানো ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল, ‘কোন দিকে?’
ক্যাপ্টেন: নিচের দিকে!



ha ha ho ho

āĶ—āĶĪāĶŋ
2012-01-17 06:01:26


Add Comments 
Your Name*
Your Email *
Comments/feedback *
2+2=?*
 
  * Required Field